33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

টাঙ্গাইলে জেলা মৎস্যজীবী লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার মামলায় গ্রেপ্তারকৃত টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ।

গতকাল (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে শহরের পার্ক বাজারের মাছের আড়ৎ থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আমীর হামজা টাঙ্গাইল পৌর শহরের বেপাড়ীপাড়া এলাকার মৃত আমজাত আলীর ছেলে।

ওসি তানভীর আহমেদ জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদালত প্রাঙ্গণের দক্ষিণ পাশের ‘টাঙ্গাইল কিচেন’ নামের একটি রেস্তোরাঁর সামনে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়েছিলো। এ ঘটনায় আব্দুর রশিদ নামের এক ব্যক্তি বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় মঙ্গলবার দুপুরে আমীর হামজাকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

আজ স্বর্ণের দাম কত, ১ সেপ্টেম্বরের নতুন দর জেনে নিন

News Desk

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা ফ্যাসিবাদী চরিত্র উন্মোচন করেছে: নাহিদ ইসলাম

News Desk

গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন দরকার: তারেক রহমান

News Desk

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

brs@admin

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্ট

brs@admin

কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »