26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

ঢাকা মহানগর আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি চৌকস টিম জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা এফ এম শরীফুল ইসলাম ওয়ারী এলাকায় অবস্থান করছেন।

পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেফতার ৪৮

News Desk

ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয় : হাইকোর্ট

News Desk

আমার শরীরকে আমি সত্যিই ভালোবাসি : তামান্না ভাটিয়া

brs@admin

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দেয়া হলো না ১৭ শিক্ষার্থীর

brs@admin

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে শোকজ

News Desk

দাফন শেষে ফেরার পথে শোকাহতদের বহনকারী বাস উল্টে নিহত ২৫

News Desk
Translate »