BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট

বেতন নিয়ে কেবিন ক্রুদের ধর্মঘটে অচলাবস্থায় কানাডার সবচেয়ে বড় এয়ারলাইন এয়ার কানাডা। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার ভোরে কর্মবিরতি শুরু করে কেবিন ক্রুরা। এতে করে ১ লাখেরও বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এয়ার কানাডা আগেই জানিয়েছিল, ব্যস্ত গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে শুক্রবারের মধ্যেই তাদের ৬২৩টি ফ্লাইট বাতিল করতে হতে পারে। শুধু শুক্রবারেই প্রায় ১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।

এ অবস্থায় যাত্রীরা সপ্তাহের শুরু থেকেই নতুন করে টিকিট বুক করার চেষ্টা করছিলেন, কারণ এয়ার কানাডা ধীরে ধীরে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছিল। এই পরিস্থিতিতে ফ্লাইট অ্যাটেনডেন্টরা শনিবার কানাডার প্রধান বিমানবন্দরগুলোতে ধর্মঘট পালন করে।

এক বিবৃতিতে এয়ার কানাডা জানায়, কেবিন ক্রুরা ধর্মঘটে যাওয়ার পর এয়ার কানাডা ও এয়ার কানাডা রুজের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ধর্মঘট চলাকালে প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে এয়ারলাইনটি। যাত্রীদের অন্য কোনো এয়ারলাইন্সের টিকিট নিশ্চিত না করে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে এয়ার কানাডা জ্যাজ এবং পিএএল এয়ারলাইন্সের আঞ্চলিক ফ্লাইটগুলো চালু থাকবে বলে জানানো হয়েছে।

এয়ার কানাডার ১০ হাজারেরও বেশি ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) সামাজিক যোগাযোগমাধ্যমে ৭২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেয়। পোস্টে বলা হয়, ১৯৮৫ সালের পর এটি ফ্লাইট অ্যাটেনডেন্টদের প্রথম কর্মবিরতি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

অবসর ভেঙে ফিরছেন রস টেলর, নিউজিল্যান্ড নয়, খেলবেন মায়ের দেশের হয়ে

News Desk

বলিভিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে

News Desk

আ’লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত : মঈন খান

brs@admin

প্রিন্স মামুনের সেলুন চালাবেন অপু বিশ্বাস

News Desk

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনাসদস্য নিহত

brs@admin

‘ইসরায়েল হামলা বন্ধ না করলে অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ’

brs@admin