28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ সোহেল আহমেদ (৩৮) নামে এক হাজতি মারা গেছেন। রোববার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোহেল সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের করিম উদ্দিনের সন্তান।

কারারক্ষী সাইমন বলেন, সোহেল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা: এলাকায় আতঙ্ক

News Desk

ককটেল ফাটিয়ে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ‘ছিনতাই’: পুলিশ

News Desk

টাঙ্গাইলে জেলা মৎস্যজীবী লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ

News Desk

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর

News Desk

যুক্তরাজ্যে খরা থেকে বাঁচতে বৃষ্টির জন্য প্রার্থনা

brs@admin

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার

News Desk
Translate »