27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন

পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ আগস্ট) সকালে পঞ্চগড় সদরের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ২৩ জনকে আটক করে বিজিবি। একইদিন ভোরে লালমনিরহাটের পাটগ্রামের মাছিরবাড়ি সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করে বিএসএফ
পুলিশ জানায়, সকালে পঞ্চগড় সদরের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ২৩ জনকে আটক করে বিজিবি। গভীর রাতে তাদের বাংলাদেশ ভূখন্ডে ঠেলে দেয়া হয়। আটকের পর ২৩ জনকে থানায় হস্তান্তর করে বিজিবি।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতদের বাড়ি সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন সীমান্তবর্তী জেলায়। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছিলেন।
এদিকে, লালমনিরহাটের পাটগ্রামের মাছিরবাড়ি সীমান্ত দিয়ে ভোরে ৯ জনকে পুশইন করে বিএসএফ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। পরিচয় যাচাই-বাছাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিআরএসটি/এসএস

Related posts

অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবির জরুরি বার্তা

News Desk

সেফ এক্সিট নিয়ে বক্তব্যের প্রমাণ নাহিদকে দিতে হবে : পরিবেশ উপদেষ্টা

News Desk

জামায়াতের জরুরি বৈঠক

News Desk

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

brs@admin

ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন স্পেনের রাজা ও রানি

News Desk

ইসরায়েলি ষড়যন্ত্র রুখতে ইসলামি দেশগুলোকে আরাগচির ঐক্যের ডাক

News Desk
Translate »