26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

‘তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যা সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি, তা আমাদের ধ্বংস করে দিয়েছে।’

স্লোগানের রাজনীতি বাদ দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।’

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

আইএইএ সম্মেলনে পারমাণবিক স্থাপনা রক্ষায় খসড়া প্রস্তাব পেশ করবে ইরান

News Desk

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল

brs@admin

ট্যাংকার বিস্ফোরণে ২৫জন নিহত

News Desk

হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতির শপথ গ্রহণ

News Desk

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

News Desk

‘সৎ, পেশাদার ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা সেনা অফিসাররাই পদোন্নতির দাবিদার’

News Desk
Translate »