28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

কক্সবাজারের রামুতে সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। এ সময় অটোরিকশাটি ট্রেনটির নিচে চলে যায়। যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেনটি।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আবদুল কাইয়ুম বলেন, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নং এক্সেপ্রেস ট্রেনটি। সেটিতেই এ দুর্ঘটনা ঘটেছে।
বিআরএসটি/এসএস

Related posts

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

News Desk

ঐশ্বরিয়ার প্রথম পারিশ্রমিক কত ছিল?

News Desk

সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : ধর্মমন্ত্রী

News Desk

মাঠে ফিরেই মেসির পায়ে গোল, জিতল মায়ামি

brs@admin

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলা, খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

News Desk

ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্য জেলা প্রশাসকের

Durjoy Das
Translate »