31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

আবারও বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কবলে

আবার যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ। পরে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা বিলম্বে ছেড়েছে শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২। আজ বুধবার (৩০ জুলাই) বিমানের একাধিক সূত্রে বিষয়টি জানা গেছে।

বিমান সূত্রে জানা যায়, শারজাহ থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট বিজি-৩৫২ ছাড়ার কথা ছিল স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছানোর কথা ছিল বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময়মতো ছাড়তে পারেনি। প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে ফ্লাইটটি শারজাহ ছাড়ে এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।

জানা গেছে, এই বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট। ফলে শারজাহ ফ্লাইটের বিলম্বের কারণে ব্যাংকক ফ্লাইটও নির্ধারিত সময় বেলা ১১টায় ছাড়তে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এর আগেও বিমানের যান্ত্রিক ত্রুটির একাধিক ঘটনা ঘটেছে। গত ২৮ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফেরত আসে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট, বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার। উড্ডয়নের কিছুক্ষণ পর কেবিন প্রেশারে বিপদ সংকেত পেলে পাইলট নিরাপত্তার স্বার্থে ঢাকায় ফিরে আসেন।
বিআরএসটি/এসএস

Related posts

তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

News Desk

আগামী মাসে যেকোনো সময় খালেদা জিয়া দেশে ফিরতে পারেন

brs@admin

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করলো সরকার

News Desk

পরিবহন ধর্মঘট সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল

News Desk

ধানের শীষ প্রতীকের আলাদা ব্যালট ছাপানো হবে : চান্দিনা যুবদল আহবায়ক

News Desk

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

News Desk
Translate »