26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বসছেন ১৪টি দল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার (২৬ জুলাই) দেশের ১৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

যেসব রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন তারা হলেন- আমিনুল হক টিপু বিশ্বাস (জাতীয় গণফ্রন্ট), মোস্তফা জামাল হায়দার (১২ দলীয় জোট), মাওলানা আব্দুল মাজেদ আতহারী (নেজামে ইসলাম পার্টি), মাওলানা ইউসুফ আশরাফ (বাংলাদেশ খেলাফত মজলিস), ফরিদুজ্জামান ফরহাদ (চেয়ারম্যান, এনপিপি), সৈয়দ এহসানুল হুদা (চেয়ারম্যান, জাতীয় দল), ড. মুশতাক হোসেন (বাংলাদেশ জাসদ), ববি হাজ্জাজ (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট), শামীম হায়দার (মহাসচিব, জাকের পার্টি), মুফতি সাখাওয়াত হোসাইন রাজি (মহাসচিব, ইসলামী ঐক্যজোট), রফিকুল ইসলাম বাবলু (চেয়ারম্যান, ভাসানী জনশক্তি পার্টি), ডা. মোস্তাফিজুর রহমান ইরান (চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি), মাসুদ রানা (সমন্বয়ক, বাসদ- মার্কসবাদী) ও মন্জুরুল ইসলাম আফেন্দী (জমিয়তে উলামায়ে ইসলাম)।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
বিআরএসটি/এসএস

Related posts

ভারতকে রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান অ্যামনেস্টির

brs@admin

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

News Desk

তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল

News Desk

ঋণ নিতে নতুন সুযোগ

brs@admin

দি-পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন

News Desk

ইসিতে হিসাব জমা দিল গণঅধিকার পরিষদ

News Desk
Translate »