26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

বাংলাদেশে জুলাই আন্দোলনের খুনিদের কোনো জায়গা নেই : প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার থাকার সময় বাংলাদেশে জুলাই আন্দোলনের খুনিদের কোনো জায়গা নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। জাতি পিছিয়ে নেই, জাতি এগিয়ে যাচ্ছে। আমরা ফেল করলে, আমাদের নর্দমায় ফেলে দেবে। তিনি আরও যোগ করেন, যতক্ষণ না দেশ ঠিক হবে, তরুণরা কাজ চালিয়ে যাবে।

শফিকুল আলম জুলাই আন্দোলনকে ‘গণবিপ্লব’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এটা অভ্যুত্থান নয়, এটা গণবিপ্লব। এই বিপ্লব তরুণদের। এটা গোল্ডেন জেনারেশন। বাংলাদেশ ভাগ্যবান।

শফিকুল আলম বলেন, শহীদরাই ভবিষ্যতের পথ দেখাবে। ফাইয়াজকে যারা গুলি করেছে তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখন খুনিরা অহমিকা নিয়ে কথা বলে। আমরা থাকতে খুনিদের এদেশে জায়গা নেই।

গত বছরের ১৮ জুলাই শিক্ষার্থীদের গণ-আন্দোলনের সময় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ তৎকালীন পুলিশ বাহিনীর গুলিতে নিহত হয়ে নিজেকে দেশের জন্য উৎসর্গ করেছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

শাহরুখ–কন্যা সুহানার অজানা তথ্য, জানতেন কি?

brs@admin

জাতিসংঘের ব্যাপক নিষেধাজ্ঞার কবলে ইরান

News Desk

ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয় : হাইকোর্ট

News Desk

মাত্র ১৯ বছর বয়সেই মিস ইউনিভার্স ইন্ডিয়া, কে এই কাজিয়াহ লিজ মেজো?

News Desk

৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার

brs@admin

রমজানে ফল আমদানিতে শুল্ক কমাল সরকার

brs@admin
Translate »