BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁ জেলার মান্দায় দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে একজন হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাকের চালক।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত নিহত ও আহত নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী একটি বালু বোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকটি রাস্তায় উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকের হেলপার নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ট্রাকটির চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত হেলপারের নাম পরিচয় এখনো জানা যায়নি। নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

মদের দোকানে আগুন

News Desk

ঈদুল আজহার বিশেষ ট্রেন যাত্রা শুরু

brs@admin

সন্ধ্যায় বিএনপির সঙ্গে শরীক দলের বৈঠক

News Desk

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

News Desk

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

News Desk

হবিগঞ্জে জামায়াতকর্মী হত্যা, ১৫ জনের যাবজ্জীবন

News Desk
Translate »