BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন, গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করেছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমি একটা কথা বলেছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না পায় আর যে অপরাধ করেনি তাকে যেন গ্রেপ্তার না করা হয়।

রোববার (২০ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গোপালগঞ্জে ধীরে ধীরে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, আমি অনেক টেলিভিশনে দেখলাম স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। কারফিউ তো এই কারণে উঠিয়ে দেওয়া হয়েছে। ১৪৪ ধারাও আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে।

আরেক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোপালগঞ্জে ঘটনা যে ঘটেছে সেটি তো আমি অস্বীকার করছি না। এটাতো রাজনীতি। রাজনীতি করতে গেলে তো অনেক কিছু অনেক সময়…আগে যখন আমরাও (রাজনীতি) করেছি, তখন ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কেনা সেটি হচ্ছে আমাদের কথা, আমরা ব্যবস্থা নিতে পারছি কেনা।’

তিনি বলেন, ‘আজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা শুনলাম তারা কীভাবে কাজ করছেন, আগে কী পরিস্থিতি ছিল, এখন কী পরিস্থিতি রয়েছে। তারা ফিডব্যাক দিয়েছেন, তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এখনকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা বললেন যে অনেক উন্নতি হয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয়নি সেটি আপনারা বলতে পারবেন।’
বিআরএসটি/এসএস

Related posts

জনপ্রিয় সংস্থা বাজাজ আনলো এবার সিএনজি স্কুটার

brs@admin

দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে : দুদক চেয়ারম্যান

News Desk

অসাধু চক্রের হাত ঘুরে ৬৯০ টাকার গ্যাস ১৫০০ টাকায় বিক্রি!

brs@admin

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ

News Desk

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

News Desk

প্রথমবারের মতো চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »