27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিক্ষা

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ই-সনদ ও ভুল তথ্য সংশোধনের নির্দেশনা

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্যাদি সংশোধনের বিষয়ে নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (যুগ্মসচিব) পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র প্রদানের লক্ষ্যে ই-প্রত্যয়নপত্র প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। 
পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি ও  পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র এনটিআরসিএ-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ই-প্রত্যয়নপত্র ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ তাদের রোল, ব্যাচ ও জন্ম তারিখ ব্যবহার করে ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীর ই-প্রত্যয়নপত্রে নিজের নাম, পিতার নাম, মাতার নাম ও স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে, তাদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে ই-প্রত্যয়নপত্র সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে।
যে সব প্রার্থীর নিজ জন্ম তারিখে ভুল থাকায় ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, তাদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

News Desk

দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

News Desk

খাবারের অভাবে গাজায় দৈনিক ২৮ শিশুর মৃত্যু: ইউনিসেফ

News Desk

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস

brs@admin

যারা জনমতকে ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে : অধ্যাপক মুজিবুর

News Desk

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

brs@admin
Translate »