28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

‘প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিন পেছানো হবে না। সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে।’

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ ইভেন্টে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

শফিকুল আলম বলেন, ‘এই যে গোল্ডেন জেনারেশন হাসিনার মতো ডিক্টেটরকে হটাতে পেরেছে তারা দেশকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে। দেশকে তারা মেরামত করতে পারবে।’

জুলাই সনদ নিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা অন্যান্য দেশের দিকে যদি দেখি, তাহলে বুঝবো আসলে এসব বিষয়ে অনেক সময় লেগে যায়। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বারবার এটা নিয়ে বসছে, আলোচনা করছে ৷ আশা করি শীঘ্রই জুলাই সনদ আসবে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও আয়োজনে লেখক, সাংবাদিক, শিল্পী ও উদৌক্তাসহ আরও ১০ জন বক্তা উপস্থিত ছিলেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

পুতিনের মাথার ওপর বোমারু বিমান উড়াল যুক্তরাষ্ট্র

News Desk

হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব

News Desk

কানাডা বিমানবন্দরে উল্টে গেছে যাত্রীবাহী বিমান, আহত ১৫

brs@admin

ইরানের সমর্থনে বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা

brs@admin

পাকিস্তানে আকস্মিক বন্যায় ২২৫ জনের মৃত্যু

News Desk

গাজীপুরে সাংবাদিক হত্যায় গ্রেপ্তার ৭ জন

brs@admin
Translate »