28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

পানিহাট্টা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করলো বিএসএফ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে বিএসএফ ভারত থেকে ১০ বাংলাদেশি নাগরিক পুশইন করেছে।
আজ শুক্রবার ভোর ৬টায় উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি সীমান্তে এই ঘটনা ঘটে।
বিজিবি জানায়, আজ ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীন নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর নিকটে ভারত থেকে ১০ জনকে পুশইন করা হয়। খবর পেয়ে উপজেলার পানিহাটা সীমান্তে মোট ১০ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন শিশু, ২ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছে।
এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, গত ২ বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং ভারতের নয়াদিল্লীতে অবস্থান করে আসছিলেন। পরে  তাদের নিকট কোন বৈধ কাগজপত্র এবং ভারতীয় পরিচয়পত্র না থাকায় আটক করে ৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী থেকে গৌহাটিতে নিয়ে আসে
ভারতীয় পুলিশ। পরবর্তীতে গৌহাটি থেকে শেরপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করে বিএসএফ।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আটককৃতদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং আজ বিকেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

জাপা ও এনডিএফের প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল

News Desk

মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল: নাহিদ

brs@admin

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

brs@admin

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া-চিকিৎসাভাতা দ্বিগুণ করার প্রস্তাব

News Desk

কারা ফটকে বিয়ে, ধর্ষণ মামলার বাদীকে স্ত্রীর স্বীকৃতি দিলেন নোবেল

brs@admin

শিক্ষাবিদ-সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ করবে ইসি

News Desk
Translate »