26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার

চাঁদপুর জেলার সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা (২০) এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে আলু বাজার নৌ পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে এই তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল।

পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় একটি মোবাইল ফোন থেকে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয় যে, সদরের ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর তীরে অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহ পড়ে আছে।

খবর পেয়ে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে স্থানীয় সাক্ষী ইশানবালা গ্রামের মৃত দুদু মিয়ার মেয়ে সাথী আক্তারের সহায়তায় মৃতদেহটি তীরে আনা হয়। পরে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে মৃতদেহটি এক অজ্ঞাতনামা যুবতীর। বয়স আনুমানিক ২০ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। নিহতের পরনে কোনো পোশাক ছিলনা। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল বলেন, মরদেহের পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে পিবিআই চাঁদপুর ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

লিবিয়া থেকে ফিরেছেন জিম্মি হওয়া দুই বাংলাদেশি : পিবিআই

News Desk

হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারে বেগ পেতে হয়েছে : ডিবি

brs@admin

কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গ্রেফতার

News Desk

বিপিএলে দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে বিসিবির অভিযোগ

News Desk

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ‘হার’, ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ভারত

brs@admin

নগদের গ্রাহকদের অর্থ ঝুঁকিতে : বাংলাদেশ ব্যাংক

brs@admin
Translate »