Wednesday, September 23, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি : নজরুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গত ১৭ বছরে দুর্নীতি প্রমাণ করা যায়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অথচ আপনাদের মধ্যে অনেকেই তারেক রহমানকে দানব বানিয়ে দিয়েছিলেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাদের নিয়ে আজ বুধবার (২ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, এ দেশের জনগণ জানে কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বৈরাচারের সমর্থন দিয়েছে। আর কারা অবিরামভাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। কাদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে। এটা তো জনগণ জানে, জনগণ দেখেছে।

নজরুল ইসলাম খান বলেন, গত ১৭ বছরে তারেক রহমানের বিরুদ্ধে দুনীতি প্রমাণ করা যায়নি। আপনাদের মধ্যে অনেকেই তারেক রহমানকে দানব বানিয়ে দিয়েছিলেন। আমাদের দলের কোনো লোক যদি অপরাধ করে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে, আমরা তাতে খুশি হবো। যারা অপরাধ করছে, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি।

এ সময় বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

কল রেকর্ড ফাঁস, আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেন শেখ হাসিনা : বিবিসি’র প্রতিবেদন

brs@admin

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক

News Desk

অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী শাওন

brs@admin

শৈলকূপায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১

News Desk

ইসরায়েলকে আরব আমিরাতের সতর্ক বার্তা

News Desk

রাশিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, অন্তত ৫ জন নিহত

News Desk
Translate »