BRS TIMES
প্রচ্ছদবিনোদন

অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী শাওন

গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি আছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী। সামাজিক মাধ্যমে মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ‎রোববার (২৯ জুন) রাতে ফেসবুক পোস্টে শাওন লিখেন, ‘আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী। আমার আম্মু ইউনাইটেড হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ)-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।’

১৫ ঘণ্টায় তিনি দুইবার বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন বলেন জানান শাওন।

তিনি বলেন, ‘১৫ ঘণ্টায় তিনি দুইবার বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন! আমরা তাকে প্রায় হারিয়ে ফেলেছিলাম। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিসিআর) দিয়ে হৃদযন্ত্র সচল করা হয়েছে।’

অভিনেত্রী আরও জাানন, এখন তার মা লাইফ সাপোর্টে আছেন। ভেন্টিলেশন টিউব দিয়ে শ্বাস নিচ্ছেন। আর ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তিনি এখনও জীবনের সঙ্গে লড়াই করছেন। তিনি আবারও সুস্থ হয়ে ফিরবেন, সেই আশা ব্যক্ত করে অনুরাগীদের কাছে মায়ের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

শেষে তিনি লিখেছেন, ‘যে এ পোস্টটি পড়ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আম্মুর জন্য দোয়া করুন। তাকে (বেগম তাহুরা আলী) আপনাদের প্রার্থনায় রাখুন।’
বিআরএসটি/এসএস

Related posts

ইউরোপকে আরও কঠোর হতে হবে : ইইউ প্রধান

News Desk

আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

brs@admin

গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ‘ভুয়া’ তথ্য ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং

News Desk

গাজায় ইসরায়েলী হামলাশ ৬০ ফিলিস্তিনির প্রাণহানি

News Desk

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

News Desk

যদি বলা হয় বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, তাহলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : মির্জা ফখরুল

News Desk
Translate »