28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার পর রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, চব্বিশ ঘণ্টার ভেতর এই হামলার যথাযথ বিচার করতে হবে। শাহাবাগে ব্রিফিং শেষে রমনা থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি।

আহতরা হলেন- ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারিবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন।
বিআরএসটি/এসএস

Related posts

বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প

News Desk

জিয়াকে হত্যায় শেখ হাসিনার হাত নেই, তা নিশ্চিত বলা যায় না: গয়েশ্বর

News Desk

বাউফল উপজেলা যুবলীগের সভাপতি ঢাকায় গ্রেফতার

News Desk

অ্যাতলেটিকোকে পাত্তাই দিলো না পিএসজি

brs@admin

ফেসবুক, টুইটার বন্ধ করল নেপাল

News Desk

ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

News Desk
Translate »