26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে কী বললেন ডাকোটা জনসন

হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন দীর্ঘ ১৫ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো ইন্টিমেসি কো-অর্ডিনেটরের (অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সমন্বয়ক) সঙ্গে কাজ করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি। ।

‘ফিফটি শেডস অব গ্রে’ ট্রিলজিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন ডাকোটা। তবে সে ছবিতে ইন্টিমেসি কো–অর্ডিনেটর ছিলেন না। অ্যামি পোহলারের পডকাস্ট গুড হ্যাং-এ দেওয়া সাক্ষাৎকারে সে কথাও জানান ডাকোটা জনসন।

প্রথম ইন্টিমেসি কো–অর্ডিনেটর সম্পর্কে তিনি বলেন ‘সে দারুণ’। আসলে ব্যাপারটা খুব চমৎকার লেগেছে। কারণ, আমি তো এত দিন ধরে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে এসেছি। কিন্তু সত্যি বলতে, সেগুলো পর্দায় দেখতে আকর্ষণীয় লাগলেও শুটিং মোটেই তা নয়।’

ডাকোটার ভাষ্য অনুযায়ী, যেকোনো অন্তরঙ্গ দৃশ্যের আগে তিনি চরিত্র বিশ্লেষণ করে নেন—চরিত্রটি কে? দর্শকের কাছে সে কেমন? তার দর্শক কী? গৃহিণী? একাকী? ভীত? রক্ষণশীল? এসব জানার পর চরিত্রের প্রযোজনে অন্তরঙ্গ দৃশের শুটিংয়ে রাজি হন তিনি।

‘ফিফটি শেডস’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জনসন আগেও মুখ খুলেছিলেন অভিনেত্রী। ২০২২ সালে ভ্যানিটি ফেয়ারকে তিনি বলেন, এই ছবিগুলো তৈরি করা ছিল ‘প্রায় উন্মাদনার মতো করে।’

‘আমি যেটা চেয়েছিলাম, ছবির চূড়ান্ত সংস্করণ তার থেকে একেবারেই আলাদা ছিল,’ বলেছিলেন তিনি। সাক্ষৎকারে তিনি আরও বলেন, ‘আমি অডিশন দিই, তখন ‘পারসোনা’ ছবির একটা মনোলগ পড়েছিলাম। তখন ভেবেছিলাম, এই কাজ বুঝি বিশেষ কিছু হতে চলেছে। কিন্তু পরে যা হলো, তা আসলে একেবারেই অন্য রকম কিছু। সবকিছু মিলিয়ে ছবিগুলোর অংশ হতে পেরেছি বলে কৃতজ্ঞ। তবে সিনেমাটি ছিল আমার জন্য কঠিন যাত্রা।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন

News Desk

ট্রাম্পের শুল্ক-আরোপে ধরাশায়ী এশিয়ার শেয়ারবাজার

brs@admin

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

News Desk

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্ট

brs@admin

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

News Desk

দাদার বাসায় আসছি কবর জিয়ারত করতে : সিআইডিকে আফ্রিদি

News Desk
Translate »