BRS TIMES
প্রচ্ছদশিক্ষা

আজ ডাকসু নির্বাচন কমিশন ঘোষণা হতে পারে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য আজ সোমবার (১৬ জুন) নির্বাচন কমিশন ঘোষণা করা হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিকালে সিন্ডিকেট মিটিংয়ের পর এই কমিশন ঘোষণা করা হবে।

এদিকে, শিক্ষার্থীদের একটি পক্ষ নির্বাচনের সময়সীমা তথা তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা নেতৃত্বাধীন এই শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন কমিশন ঘোষণায় নানা রকম বাধা সৃষ্টি হতে পারে। নির্বাচন কমিশন ও নির্দিষ্ট সময়সীমা তথা তফসিল ঘোষণা না করা পর্যন্ত তাদের এই অবস্থান চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার বিকাল ৫টায় তাদের সিন্ডিকেট মিটিং রয়েছে এবং তারা ডাকসু নির্বাচন কমিশন পাস করিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী। এই নির্বাচন কমিশনই ডাকসু নির্বাচনের পরবর্তী সকল কার্যক্রম ও আনুষ্ঠানিকতা পরিচালনা করবে।

বিন ইয়ামিন মোল্লা বলেন, “সোমবারের সিন্ডিকেট মিটিংয়ে কোনো ছাত্রবিরোধী সিদ্ধান্ত বা সুপারিশ যেন না আসে সে বার্তা দিতে আমরা এখানে অবস্থান করছি। শিক্ষার্থীদের একমাত্র দাবি- ডাকসু নির্বাচন। এই নির্বাচন যে কোনো মূল্যেই হতে হবে।” তিনি অভিযোগ করেন, একটি পক্ষ ডাকসু নির্বাচন পিছিয়ে দিতে টালবাহানা করছে এবং তাদের ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মোকাবিলা করা হবে।

শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশের ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিআরএসটি/এসএস

Related posts

চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সার ২০ বছরের কারাদণ্ড

News Desk

৫ আগস্টের মধ্যেই ঘোষিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম

News Desk

গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

News Desk

বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা পুনর্লিখনে এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: আনোয়ার ইব্রাহিম

News Desk

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

News Desk

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

News Desk