28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

দেশের মানুষ এখন ভাত নয় ভোট চায় : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, দেশেন মানুষ এখন ভাত নয় ভোট চায়। একইসাথে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পৌনে দুই ঘণ্টার এই সাক্ষাৎ শেষে সাংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান এ কথা বলেন।

তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। দেশের গুনগত পরিবর্তন আনতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হয় বৈঠকে। যুক্তরাজ্য বরাবরই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলেও জানান মঈন খান।

এ সময়, মধ্যেপাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে যে অস্থিরতা চলছে তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মঈন খান আরও বলেন, বিএনপি একটি শান্তিময় বিশ্ব দেখতে চায়।
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর

brs@admin

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে দেবো: ঢাবি ভিসি

News Desk

মব জাস্টিসের ঘটনায় রিজওয়ানা হাসানের নিন্দা

brs@admin

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

News Desk

পুলিশের বিশেষ অভিযানে আরও ১৮৬৬ জন গ্রেফতার

News Desk

বিচার-সংস্কার এড়িয়ে নির্বাচনে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না: আখতার

News Desk
Translate »