27.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মমতা বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে দিয়েছেন: অমিত শাহ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে’ সহায়তা করছেন বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রোববার (১ জুন) কলকাতার স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভায় তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য বাংলার সীমান্ত খুলে দিয়েছেন। তিনি কখনো অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না। কেবল বিজেপিই এটি করতে পারে।

অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে প্রয়োজনীয় জমি দেয়নি।

তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার বিএসএফকে প্রয়োজনীয় জমি দিলে, আমরা অনুপ্রবেশ বন্ধ করব। কিন্তু, বাংলার শাসক দল কখনই বিএসএফকে জমি দেবে না, কারণ তারা চায় ক্ষমতায় থাকার জন্য অনুপ্রবেশ অব্যাহত থাকুক।

একই সভায় অমিত শাহ উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মুসলিম ভোট ব্যাংককে তুষ্ট করার জন্য’ অপারেশন সিঁদুর এবং ওয়াকফ সংশোধনী আইনের ‘বিরোধিতা’ করেছেন।

তিনি বলেন, মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য, মমতা দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছিলেন। এর মাধ্যমে তিনি এই দেশের মা ও বোনদের অপমান করছেন। ২০২৬ সালে (বিধানসভা ভোটে) মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করার জন্য শিক্ষা দেবেন।

মমতা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপারেশন সিঁদুরকে কাজে লাগানোর চেষ্টা করছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ইন্দ্রানী হালদার

News Desk

যুক্তরাষ্ট্র আর বিশ্বনেতা নয়, কেবল ইসরায়েলের ইচ্ছা বাস্তবায়নকারী: সুইস বিশেষজ্ঞ

brs@admin

নকশা না মানায় ঢাকায় ভেঙ্গেফেলা হবে ৩৪০০টি ভবন

brs@admin

আজ বিশ্বকবির ৮৪তম প্রয়াণ দিবস

News Desk

মুরাদনগরে জনসভা করার ঘোষণা দিলেন ইশরাক

News Desk
Translate »