27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

তাসকিন-মুস্তাফিজ অনুপস্থিত, টাইগারদের ভারসাম্য নিয়ে শঙ্কায় সিমন্স

বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে দলটির ভারসাম্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

তার মতে, অভিজ্ঞতা আর ধারাবাহিকতা না থাকায় বোলিং ইউনিটে স্পষ্ট ঘাটতি দেখা যাচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন মুস্তাফিজ। আঙুলের সেই চোটে আসন্ন পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়েন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজের বিকল্প হিসেবে পরে খালেদ আহমেদকে দলে ডেকেছে বিসিবি।

মুস্তাফিজ না থাকায় স্বাভাবিকভাবেই তারকা এই পেসারকে মিস করবেন বলে জানিয়েছেন সিমন্স।

গতকাল লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, হ্যাঁ, মুস্তাফিজ এখন সিনিয়র। আপনি তো আপনার সিনিয়র পেসারকে মিস করবেনই। আমরা দেখেছি সে কিভাবে আইপিএলে বোলিং করেছে। আমরা তাকে মিস করবো। কিন্তু এটা অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেয়া।

তাসকিন ও মুস্তাফিজ না থাকায় কিছুটা ব্যালেন্স নেই পেস ইউনিটে। সিরিজ শুরুর আগে এমনই দাবি করেন সিমন্স, আমার মনে হয় এই ফরম্যাটে বোলিংটাই আমাদের জন্য শক্তির জায়গা। তাসকিন ও মুস্তাফিজের মতো দুইজন সিনিয়র বোলার না থাকায় হয়ত পুরোপুরি ব্যালেন্সটা নেই।

এ দিকে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ প্রথমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন হিসেবে শন টেইট। সোমবার লাহোরে দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে দলের সঙ্গে ছিলেন টেইট।

দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। বাংলাদেশ দল যেহেতু পাকিস্তানে সফরে গেছে সেখানেই যোগ দিয়েছেন মুশতাক। তিনি পাকিস্তানি হওয়ায় এই সিরিজে তার অভিজ্ঞতা হবে দলের জন্য বাড়তি পাওয়া।

Related posts

ইরানে ‘সরকার পরিবর্তনের’ বিষয়ে ট্রাম্প হয়তো ‘মজা করছেন’: সাবেক মার্কিন দূত

brs@admin

দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়, ভারি বর্ষণের আভাস

brs@admin

সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: হাসনাত আব্দুল্লাহ

News Desk

ভূমিকম্পে মিয়ানমারে নিহত বেড়ে ১৬০০, থাইল্যান্ডে ১৭

brs@admin

এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

News Desk

নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ধর্ম উপদেষ্টা

News Desk
Translate »