33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষা

জাতীয় কবি কাজী নজরুলের নামে হবে নতুন হল : ঢাবি উপাচার্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা ও আদর্শ আজকের সময়েও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “নজরুল আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ঐক্যবদ্ধ থাকতে শিখিয়েছেন। তাঁর শিক্ষা সার্বজনীন, সময়ের ঊর্ধ্বে এবং চিরকালীন।”

রোববার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এ কথা বলেন।

তিনি জানান, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি হাতে নিয়েছে। আয়োজনে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের নামে একটি হল স্থাপনের প্রস্তাব দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হয়েছে এবং ভবিষ্যতে নির্মিতব্য নতুন হলগুলোর মধ্যে একটি কবির নামে করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এ বছর নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী নানা আয়োজনে পালন করা হচ্ছে ‘নজরুল জয়ন্তী’। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। এ আয়োজনের মাধ্যমে নজরুলের দ্রোহ, প্রেম ও সাম্যের বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

বিআরএসটি/ এসএস

Related posts

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

News Desk

ব্যক্তিগত কথা বলার দায় বিএনপি নেবে না : প্রিন্স

News Desk

জাতিসংঘের ২০ কর্মীকে আটক রেখেছে হুতি বিদ্রোহীরা

News Desk

২৪’র নির্বাচন ডামি ও প্রহসনের ছিল : আদালতে হাবিবুল আউয়াল

brs@admin

ভাইরাল ছবিগুলো আমার নয়; শবনম ফারিয়ার

brs@admin

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড

brs@admin
Translate »