27.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

২০২২ সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন। শুক্রবার উভয় দেশই ৩৯০ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ২৭০ জন সেনা ও ১২০ জন বেসামরিক বন্দি রয়েছে। শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তুরস্কে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে যে-সব সমঝোতা হয়েছে, সেসবের আওতায় ছেড়ে দেয়া হয়েছে এই যুদ্ধবন্দিদের।

তুরস্কের বৈঠকে উভয় দেশের ৫শ’ জন করে মোট ১ হাজার যুদ্ধবন্দির মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন ৭৮০ জন। আজ শনিবার ও আগামীকাল রোববার বাকি ২২০ জনকে ছেড়ে ও দেয়া হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, বিনিময়কৃত বন্দিদের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভের আক্রমণের সময় রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক ব্যক্তিরাসহ সামরিক ও বেসারিক নাগরিকরাও আছেন।

বিআরএসটি/এসএস

Related posts

প্রতিনিয়ত বাড়ছে ইসরায়েলি সেনাবাহিনীর আ/ত্ম/হ/ত্যার ঘটনা

brs@admin

টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে বাভুমাদের আয় ৪৩ কোটি, বাংলাদেশের কত?

brs@admin

গাজায় যে পরিমাণ মানবিক সহায়তা প্রবেশ করছে তা “এক চা চামচের“ সমান: জাতিসংঘ মহাসচিব

brs@admin

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক

brs@admin

ত্রিশালে বিশ্বমানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা: বিমানমন্ত্রী

News Desk

এইচএসসিতে ছয় মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা

brs@admin
Translate »