28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

ফের ভারত থেকে পুশইন, পাটগ্রাম সীমান্তে আটক ২০

এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অন্তত দুটি সীমান্ত দিয়ে পুশইন করেছে ভারত। পুশইনের শিকার শিশু, নারীসহ ২০ জনকে আটকের পর থানায় দিয়েছে বিজিবি। বুধবার দিবাগত রাতে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার দুইটি সীমান্ত দিয়ে তাদের পুশইন করেন বিএসএফ।

আটককৃতদের মধ্যে ৭ শিশু, ১১ নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

বিজিবি জানিয়েছে, গত বুধবার রাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ পাটগ্রামের গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে পুশইন করে ওই ২০ জনকে। পরে বিজিবি ও স্থানীয়রা তাদের আটক করে।

আটককৃতরা পুলিশকে জানিয়েছে, ভারতের আহমেদাবাদ থেকে গতকাল তাদের বিমানে শিলিগুড়ির বাগডোকরা বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে বিভিন্ন সীমান্তে এনে পুশইন করা হয়।

এর আগে গত মাসের ২৬ তারিখ গুজরাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি এ পর্যন্ত শিশুসহ ২০ জনকে থানায় হস্তান্তর করেছেন। এদের বেশিরভাগই যশোর, খুলনা, নড়াইল জেলার বাসিন্দা। তাদের জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধনের সত্যতা পেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিআরএসটি/ এসএস

Related posts

বিয়ের পরই মুছে ফেললেন পুরোনো পোস্ট, পরিবর্তন করলেন নামও

brs@admin

অবশেষে গাজায় ঢুকল ত্রাণ, অনাহারে আরও ২৯ মৃত্যু

brs@admin

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ

News Desk

চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

brs@admin

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে কী বললেন ডাকোটা জনসন

brs@admin

আবু সাঈদ হত্যার চার আসামি ট্রাইব্যুনালে

brs@admin
Translate »