31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদরাজনীতি

‘মব তৈরি করে যদি রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি’ : সারজিস

‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি? বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই রিট খারিজের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
বিআরএসটি/এসএস

Related posts

হাসিনাকে চুপ রাখা সম্ভব নয় বলে জানান মোদি: ইউনূস

brs@admin

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় : জামায়াত আমির

News Desk

‘মানুষের হাড়’ দিয়ে তৈরি মাদকসহ শ্রীলঙ্কায় আটক ব্রিটিশ নারী

brs@admin

অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার জেট রানওয়ে থেকে বিচ্যুত

News Desk

সাময়িক বরখাস্ত এনবিআরের ৮ কর্মকর্তা

News Desk

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরকসহ আটক ৩

News Desk
Translate »