28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অর্থনীতিপ্রচ্ছদ

২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ধরা হয় ৮৬ হাজার কোটি টাকা। জিওবি বা সরকারি তহবিল থেকে রয়েছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা।

এবার এডিপি কমছে ৩৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অবশ্য পরে তা কমিয়ে আনা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সভায় অনুমোদিত আগামী এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে স্থানীয় উৎস থেকে জোগান দেয়া হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। আর প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ৮৬ হাজার কোটি টাকা। আগামী এডিপিতে ১ হাজার ১৪২টি প্রকল্প। এবার অন্যবারের মতো আগামীবারও পরিবহন ও যাতায়াত এবং বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য খাতকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। চলতি মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী এডিপি পাস হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায় গ্রাফিতি অঙ্কন চলছে

News Desk

ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন, অংশ নিচ্ছে ৩০টি রাজনৈতিক দল

brs@admin

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি

brs@admin

আহমেদীয়া ফাইন্যান্সের ৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

News Desk

ইসরায়েলে ভয়াবহ হামলায় ২২জন আহত

News Desk

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

brs@admin
Translate »