29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
খেলাধূলাজাতীয়প্রচ্ছদ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

বিআরএসটাইমস: ভারতের অরুনাচল প্রদেশে শুক্রবার (১৬ মে) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। খেলার ৭৪ মিনিটে ডেডলক ভাঙেন আশিকুর রহমান। ৬ মিনিট পর গোল করে ব্যবধান বাড়ান নাজমুল হুদা ফয়সাল। শেষদিকে একটি গোল হজম করে বাংলাদেশ।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল করার সুযোগ পায় বাংলাদেশ। তবে ফয়সালের দেওয়া সেই পাস কাজে লাগাতে পারেননি সালাহউদ্দিন সাহেদ। তার শট সরাসরি নেপাল গোলরক্ষকের হাতে চলে যায়। আবার সুযোগ পায় ফয়সাল। বক্সে বল পেয়ে নেপালের তিন ডিফেন্ডারের বাধায় শট নিতে পারেননি তিনি। যোগ করা সাত মিনিটের পুরোটা সময় আক্রমণাত্মক খেললেও আর গোলের দেখা পায়নি নেপাল। যার ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজরা।

এদিকে, শুক্রবার (১৬ মে) রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের সামনে দাঁড়াতে পারেনি মালদ্বীপ। ৩-০ গোলের সহজ জয়ে ফাইনালে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় ভারত। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আরেকটি গোল হজম করে। বৃষ্টিভেজা দ্বিতীয়ার্ধেও ভারতের দাপট ছিল অটুট।

আগামী ১৮ মে ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।

স্পোর্টস/বিআরএসটি/আরএন

Related posts

ঢাকাই ছবিতে অভিনয় করে সুপারস্টার হয়েছেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে

brs@admin

‘পিআর ছাড়া নির্বাচন হবে না’ এগুলো স্বৈরাচারী বক্তব্য: সাইফুল হক

News Desk

ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখান বিসিবির

News Desk

বসন্তের আগমনে সেজেছে সুনামগঞ্জের শিমুলবাগান

News Desk

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

brs@admin

গাজার উদ্দেশে যাওয়া শহিদুল আলমের প্রশংসায় তারেক রহমান

News Desk
Translate »