24.6 C
Bangladesh
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

প্রথমবারের মতো চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন। বুধবার (১৪ মে) তিনি নিজ জন্মভূমি চট্টগ্রামে পৌঁছাবেন বলে জানিয়েছে বাসস। সফরকালে দিনভর নানা সরকারি কার্যক্রমে অংশ নেবেন তিনি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মুহাম্মদ ইউনূস। এরপর তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে অবস্থিত পৈতৃক বাড়ি পরিদর্শনে যাবেন।

চট্টগ্রামে পৌঁছে তিনি প্রথমে বন্দর পরিদর্শন করবেন এবং এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। সেখানে তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন তিনি। নতুন এই সেতু চট্টগ্রাম নগরীর সঙ্গে বোয়ালখালী ও পটিয়া উপজেলার যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, নগরীর জলাবদ্ধতা ও হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির কাগজপত্র হস্তান্তর করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

প্রবাসী আয়ে রেকর্ড জুনে

brs@admin

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি কমিশনের আছে কি না জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা : সিইসি

brs@admin

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

News Desk

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

brs@admin

সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে : সৈয়দা রিজওয়ানা

News Desk
Translate »