28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

রাতের আঁধারে অধ্যাদেশ জারির প্রতিবাদ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের

মধ্যরাতে অধ্যাদেশ জারি করে বিলুপ্ত করা হয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ক্ষুব্ধ কাস্টমস ও ট্যাক্স কর্মকর্তারা। তারা বলছেন, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে এই অধ্যাদেশ জারীর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। যেখানে অংশ নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড ও এর আওতাধীন সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

অবস্থান কর্মসূচি থেকে সংবাদ সম্মেলনে তারা জানান, আগামী ১৪ মে সকাল ১০টা থেকে ১টা, ১৫ ও ১৭ মে ১০টা থেকে ৩টা পর্যন্ত এনবিআরের সংশ্লিষ্ট সকল দপ্তরের কলম বিরতি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি ও বাজেট কার্যক্রম চলমান থাকবে।

যদিও এনবিআর ভাঙার কারণ হিসেবে সরকার বলছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো কর নীতিনির্ধারণ এবং কর প্রশাসনের মধ্যে পরিষ্কার বিভাজন সৃষ্টি করা, যাতে দক্ষতা বাড়ে, স্বার্থের সংঘাত হ্রাস পায় এবং দেশের করভিত্তি সম্প্রসারিত হয়।

এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কিছু নেই। তাদের মতামত নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন পলিসি বিভাগ তাদের কাজ করবে। এনবিআর এর কাজ হলো বাস্তবায়ন করা।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

গুমের শিকার পরিবারের মানববন্ধন

News Desk

প্রথমবার জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তারেক রহমান

News Desk

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সুলভ মূল্যে আটা বিক্রি

News Desk

এলজিইডির প্রধান কার্যালয়সহ একযোগে ৩৬ অফিসে দুদকের অভিযান

brs@admin

লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত

News Desk

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা

News Desk
Translate »