BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইন উপদেষ্টা

কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন জানিয়ে আইন, বিচার ও সংসদ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বুধবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাস তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বহুরকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান।’

‘কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে  মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘উনারা ফারাবীর (ব্লগার অভিজিৎ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি শফিউর রহমান ফারাবী) বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। দোয়া করবেন, সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

brs@admin

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

brs@admin

চার রাজনীতিবিদসহ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

News Desk

পাঠ্যপুস্তকে ভুল সংশোধন: শিক্ষকদের পরামর্শ চাইল শিক্ষা মন্ত্রণালয়

brs@admin

জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ

News Desk

চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News Desk