33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

পুলিশের নতুন লোগো প্রকাশ, বাদ পড়ল নৌকা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তন এসেছে বিভিন্ন ক্ষেত্রে। পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ পুলিশেও। ইতোমধ্যে পুলিশের নতুন পোশাকের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার পুলিশের লোগো পরিবর্তন হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, শিগগিরই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

বাংলাদেশ পুলিশের নতুন লোগোতে থাকছে—পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান-গমের শিষ ও পাটপাতার টবে লেখা পুলিশ। নতুন লোগো থেকে বাদ পড়ছে পালতোলা নৌকা।

লোগো পরিবর্তনের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে, যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

এ অবস্থায় জেলা বা ইউনিট ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম বা লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ামাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে।

 

বিআরএসটি / জেডএইচআর

Related posts

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

News Desk

বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা

brs@admin

অতিরিক্ত শর্ত দিলে আইএমএফ থেকে ঋণ নেবে না বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

brs@admin

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ

News Desk

নেইমার ভক্তদের জন্য আবারও দুঃসংবাদ

News Desk

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ, মোদিকে আদানি ইস্যুতে তুলোধুনো করলেন রাহুল

News Desk
Translate »