BRS TIMES
অর্থনীতিপ্রচ্ছদ

শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় আইএমএফের একটি দল আগামীকাল শনিবার (৫ এপ্রিল) ঢাকায় আসছে। দলটি ৬ এপ্রিল থেকে টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করবে।

প্রতিনিধিদলটি ঢাকায় অবস্থানকালে শুরুতেই রোববার (৬ এপ্রিল) সকালে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।

এ সফরে আইএমএফের দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে ১৭ এপ্রিল প্রেস ব্রিফিং করবে সফররত আইএমএফের দল। তবে প্রেস ব্রিফিংয়ের আগে ১৭ এপ্রিল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আরও একটি বৈঠক করবে বলে জানা গেছে।

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল

News Desk

গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল

brs@admin

শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

News Desk

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

News Desk

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

News Desk

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

brs@admin
Translate »