26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

পাকিস্তানে কোরবানির হাট কাঁপাচ্ছে ১২ ফুট উচ্চতার ‘ইমরান খান’! দাম ৮০ লাখ রুপি

পাকিস্তানের কোরবানির হাটে এ বছর সবার নজর কেড়েছে এক বিশালাকার ষাঁড়। যার আবার নাম রাখা হয়েছে ‘ইমরান খান’। অনেকেই মজা করে বলছেন, “এটা শুধু ষাঁড় না, এটা যেন একটা চলমান পাহাড়।’

পাঞ্জাবের বিখ্যাত এক খামার থেকে আনা হয়েছে এই ষাঁড়টি, যার ওজন প্রায় ১৮০০ কেজির। বিশাল দানবাকৃতির শরীর, লম্বা শিং, আর চকচকে গায়ের গঠন, সব মিলিয়ে হাটে তুললেই তাকে দেখতে রীতিমতো ভিড় লেগে যায়।

বিশাল এই ষাঁড়টির মালিক বলেন, ‘এইটা শুধু গরু না ভাই, এইটা আমার পরিবারের সদস্য। ৩ বছর ধরে একে নিজের সন্তানের মতো মানুষ করেছি। নাম দিয়েছি ‘ইমরান খান’। নামের পেছনে মানে আছে, ইমরান খান তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নাম। তার প্রতি ভালোবাসা থেকেই এই নাম দিয়েছেন বলেও জানান তিনি।

ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট উচ্চতা ৬.৫ ফুট আর ওজন ১৮০০ কেজি। যার দাম হাঁকা হচ্ছে ৮০ লাখ ৪ হাজার পাকিস্তানি রুপি।

ইতিমধ্যে টিকটক, ইউটিউব আর ইন্সটাগ্রামে “ইমরান খান”-এর ভিডিওগুলো মিলিয়ন বেশ সাড়া ফেলেছে। পাকিস্তানি হাটে এমন আকর্ষণীয় নাম আর বিশাল গড়নের গরু দেখে মানুষ যেমন বিস্মিত, আর সীমাহীন আনন্দিতও।

এ বছর পাকিস্তানের কোরবানির হাটে যদি কোনো ষাঁড়কে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তাহলে সেটা নিঃসন্দেহে এই ইমরান খান। এটি যেন কোরবানির হাটের এক জীবন্ত তারকায় পরিণত হয়েছে পাকিস্তানে !

বিআরএসটি / জেডএইচআর

Related posts

এগারো জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

brs@admin

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মির

brs@admin

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিহত ৫

News Desk

বাংলাদেশকে অপেক্ষার বার্তা যুক্তরাষ্ট্রের

News Desk

চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

News Desk

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস

News Desk
Translate »