34.1 C
Bangladesh
Monday, October 26, 2026
BRS TIMES
পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক মাসুদ
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক মাসুদ

পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মো. এমদাদুল হক মাসুদ।

গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দেয়। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসির স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটির সভাপতি করা হয়েছে পিরোজপুরের জেলা প্রশাসককে। কমিটিতে পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এমদাদুল হক মাসুদ।

এদিকে, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত হওয়ায় এমদাদুল হক মাসুদকে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন অ্যাডহক কমিটির উদ্যোগে পিরোজপুরে খেলাধুলার উন্নয়ন, ক্রীড়া কার্যক্রমের সম্প্রসারণ এবং জেলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি নিয়মিত নির্বাচনের মাধ্যমে সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সাংগঠনিক গতিশীলতা বাড়বে।

Related posts

আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

News Desk

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মায়ানমার

brs@admin

বিশ্বনেতাদের ‘স্নায়ু যুদ্ধের মানসিকতা’ পরিহারের আহ্বান শির

News Desk

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

News Desk

গ্রীষ্মকালীন তরমুজ চাষে মণিরামপুরের খলিলের সফলতা

News Desk

ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু

brs@admin
Translate »