রোম সাম্রাজ্যের ইতিহাসে এমন এক ভয়ংকর সময় এসেছিল, যখন ক্ষমতার লড়াই, ষড়যন্ত্র, বিদ্রোহ ও হত্যাকাণ্ডে একের পর এক বদলে যায় সম্রাট। ইতিহাসে এই অস্থির সময় পরিচিত Year of the Four Emperors (৬৯ খ্রিস্টাব্দ) নামে।
কীভাবে মাত্র কয়েক মাসের মধ্যে রোমের সিংহাসনে বসেছিলেন একের পর এক চারজন সম্রাট? কে কাকে হত্যা করেছিলেন? কীভাবে সেনাবাহিনী ও ক্ষমতাবান গোষ্ঠীগুলোর দ্বন্দ্ব রোম সাম্রাজ্যকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল? আর শেষ পর্যন্ত কীভাবে ভেসপাসিয়ান ক্ষমতা দখল করে প্রতিষ্ঠা করেন ফ্লাভিয়ান রাজবংশ?

