BRS TIMES
জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি ‘ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার’ কথা বলবেন।

বামপন্থী এই নেতা মঙ্গলবার নিউইয়র্কে বার্ষিক বিশ্বনেতাদের সম্মেলনে ভাষণ দেবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা হতে পারে। আগামী অক্টোবরে ব্রাজিলে অনুষ্ঠেয় নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রতি ট্রাম্পের সমর্থন রয়েছে।

ব্রাসিলিয়া থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ব্রাসিলিয়ার শ্রমজীবী অধ্যুষিত সিলান্দিয়ায় এক নির্বাচনী প্রচারে লুলা বলেন, ‘আমি জাতিসংঘের বৈঠকে যাচ্ছি ট্রাম্পের সঙ্গে কথা বলতে এবং তাকে বলতে—ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ করবেন না।’

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কার্লোস বিকালহো কোজেনদেই বুধবার বলেন, লুলা ও ট্রাম্পের মধ্যে ‘নির্দিষ্ট কোনো দ্বিপক্ষীয় বৈঠকের’ পরিকল্পনা নেই। তবে গত বছরের মতো এবারও তারা ‘অধিবেশনে সম্ভবত মুখোমুখি হবেন’।

জুলাইয়ে যুক্তরাষ্ট্র ব্রাজিলের পণ্যের ওপর নতুন করে দুই দফা শুল্ক আরোপ করে। লুলা এ পদক্ষেপকে অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ব্রাজিলের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে নিন্দা করেন।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনার শুরু ২০২৫ সালে। ওই সময় ওয়াশিংটন ব্রাজিলের ওপর প্রথম দফা শুল্ক আরোপ করে। সাবেক উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট এবং ট্রাম্পের মিত্র জইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়।

ফ্লাভিও বলসোনারো জইর বলসোনারোর ছেলে। অভ্যুত্থানের চেষ্টা করার দায়ে জইর বলসোনারোকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

Related posts

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

News Desk

আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প

News Desk

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক সিম্পসন আর নেই

News Desk

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন

News Desk

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

News Desk

ফিলিস্তিনিদের জন্য আরও ৩০ মিলিয়ন ডলার দেবে মালয়েশিয়া

News Desk
Translate »