BRS TIMES
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে
জাতীয়প্রচ্ছদশিক্ষাশিরোনাম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁও জেলার দীর্ঘদিনের প্রতীক্ষিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সদর উপজেলার জামালপুর এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রায় ৮৬ একর জমির ওপর এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাষ্ট্রপতি বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের বাস্তবায়ন হলো।” তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সংঘাত এড়িয়ে সহনশীলতার চর্চা নিশ্চিত করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, একটি বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার কেন্দ্র নয়; বরং এটি একটি অঞ্চলের গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নের মূল চাবিকাঠি। এই বিশ্ববিদ্যালয়টি উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার নতুন সুযোগ উন্মোচন করবে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. মামুন আহমেদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইসরাফিলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

News Desk

রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের হুমকি, জবাব দিল ভারত

News Desk

মার্কিন শুল্ক হ্রাসে সমঝোতা, আনোয়ার-ট্রাম্পের ফোনালাপ

News Desk

বাবা-মায়ের নামসহ চাঁদাবাজদের তালিকা ঝুলানো হবে: সারজিস

News Desk

জুলাই শহীদ দিবস : ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk

নির্বাচন সামনে রেখে তথ্য সেল গঠন করা হবে’ : তথ্য সচিব

News Desk
Translate »