BRS TIMES
৬ হাজার কোটির করছাড় তবু মজুরিতে পিছিয়ে পোশাক খাত
অর্থনীতিপ্রচ্ছদশিরোনাম

৬ হাজার কোটির করছাড় তবু মজুরিতে পিছিয়ে পোশাক খাত

বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার করছাড় পায় তৈরি পোশাক খাত, তবু পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরিতে প্রতিযোগী দেশগুলোর সবার পেছনে বাংলাদেশ। চীন, কম্বোডিয়া, ভিয়েতনাম তো বটেই, ভারত ও পাকিস্তানের চেয়েও কম মজুরি পান এ দেশের শ্রমিকেরা।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিবেদন অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে পোশাক ও বস্ত্র খাত শুধু করপোরেট করে ছাড় পেয়েছে ৫ হাজার ৮২৯ কোটি টাকা। এই খাতে করপোরেট কর মাত্র ১২ শতাংশ, পরিবেশবান্ধব কারখানায় ১০ শতাংশ। অন্য খাতের প্রতিষ্ঠানকে দিতে হয় ২০ থেকে ৪৫ শতাংশ। এর বাইরে নগদ সহায়তা আর বন্ড সুবিধাও পায় পোশাক খাত।

অথচ এইচঅ্যান্ডএম গ্রুপের তথ্য অনুযায়ী বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১০২ ডলার। একই হিসাবে চীনে ২৯৪, কম্বোডিয়ায় ২০৮, ইন্দোনেশিয়ায় ১৭২, ভিয়েতনামে ১৬৩, পাকিস্তানে ১৩৫ ও ভারতে ১২৪ ডলার।

দেশের চার খাতের মজুরিও পোশাকের চেয়ে বেশি

শুধু বিদেশের সঙ্গে তুলনায় নয়, দেশের ভেতরেও পিছিয়ে পোশাক খাত। ট্যানারি, জাহাজভাঙা, স মিল ও নির্মাণ—এই চার খাতের ন্যূনতম মজুরি তৈরি পোশাকশিল্পের চেয়ে বেশি।

২০২৩ সালের ডিসেম্বরে ১২ হাজার ৫০০ টাকা মজুরি কার্যকর হওয়ার সময় ডলারের হিসাবে তা ছিল ১১৩ ডলার। তিন বছরে টাকার মান কমায় এখন তা নেমে এসেছে প্রায় ১০১ ডলারে। অথচ গত বছর তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩ হাজার ৮৮২ কোটি ডলারের, বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

শ্রমিকনেতারা বলছেন, নিত্যপণ্যের দাম বাড়ায় শ্রমিকের জীবন দুর্বিষহ, অনেকে খাবারের খরচ কমিয়ে ঋণে জড়াচ্ছেন। গবেষকদের মতে, তিন বছর আগেই জীবনযাত্রা উপযোগী মজুরি হওয়া উচিত ছিল ১৭ হাজার ৫০০ টাকা। আন্দোলনের মুখে রোববার নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

Related posts

যুক্তরাজ্য সফরে বিতর্ক পিছু ছাড়ছে না ড. ইউনূসের

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে মোদির যেসব বিষয়ে আলোচনা হয়েছে

brs@admin

মির্জা ফখরুলের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

brs@admin

সুন্দরবনে গড়ে তোলা হয়েছে নতুন পর্যটন স্পট

News Desk

সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

News Desk

যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় : ফখরুল

brs@admin