25.3 C
Bangladesh
Friday, October 23, 2026
BRS TIMES
সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য দিতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বায়োমেট্রিক সেবা দেওয়া হবে না।

দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে কার্যালয় এলাকা ও এর চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পূর্বে সময় নির্ধারণ ব্যতীত আর কোনো বায়োমেট্রিক গ্রহণ করা হবে না।

ই-পাসপোর্টের বায়োমেট্রিক প্রদান প্রক্রিয়ায় অংশ নিতে সেবাগ্রহীতাদের দূতাবাসের নিজস্ব অনলাইন পোর্টালের

 বাংলাদেশ দূতাবাস, রিয়াদ,  সৌদি আরব লিংকের সাহায্যে আগাম তারিখ নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে যাদের আবেদনের নির্দিষ্ট তারিখ ও সময় ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ভিড় এড়িয়ে সুশৃঙ্খল উপায়ে পরিষেবা প্রদান নিশ্চিতের লক্ষ্যে প্রবাসীদের নির্ধারিত নীতি ও নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

লালমোহনে গাঁজাসহ চরফ্যাশনের যুবক আটক

News Desk

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

News Desk

ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা

News Desk

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

News Desk

রাউজানে নাশকতা মামলার আসামি গ্রেপ্তার

News Desk
Translate »