BRS TIMES
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
খেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারলো সফরকারী বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো। প্রথম টেস্ট ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

ম্যাকাইতে প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২১০ রানে গুটিয়ে যায় অসিরা।

প্রথম ইনিংসে ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ৯৫ রানে থামে বাংলাদেশ।

এই ইনিংসে বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১, মুশফিকুর রহিম অপরাজিত ২৯, তানজিদ হাসান তামিম ৯, তাসকিন আহমেদ ৮, তাইজুল ইসলাম ৭ ও হাসান মাহমুদ ২ রান করেন।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৪টি, অধিনায়ক প্যাট কামিন্স ও লাথান লায়ন ৩টি করে উইকেট নেন।

Related posts

সাতক্ষীরায় ভেজাল সারসহ সরঞ্জাম জব্দ ও দুইজনকে জরিমানা

News Desk

মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিলেন এমিনে এরদোয়ান

News Desk

বরগুনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

News Desk

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

News Desk

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম

News Desk

শাকিবের সিনেমায় তৌকীর খলনায়ক

News Desk
Translate »