Wednesday, September 23, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাঁধা

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাঁধা । জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

সচিবালয়ে ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা অংশ নিয়েছেন।

এর আগে মুক্তাঙ্গনে আয়োজিত সমাবেশে জোটের নেতারা বলেন, জ্বালানি ও গ্যাস সংকট, বিদ্যুতের বাড়তি বিল এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে যাচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

বক্তারা অভিযোগ করেন, জনগণের এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের নেতারা সরকারের প্রতি জ্বালানি সংকট নিরসন, বিদ্যুতের মূল্য ও বিল সংক্রান্ত সমস্যার সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Related posts

দেশের মেরুদন্ড ভেঙে দিয়েছিল শেখ হাসিনা : হাফিজ উদ্দিন

News Desk

দিল্লিতে ভবন ধসে নিহত ৪, আটকা পড়েছেন অনেকে

brs@admin

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি লকড

brs@admin

স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

brs@admin

মাফিয়া, সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায় : আসিফ মাহমুদ

News Desk
Translate »