31 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

মদ কিনতে অতিরিক্ত জেলা প্রশাসকের লেনদেনের ভিডিও ভাইরাল

বিআরএস টাইমস, ডেস্ক : মদ কিনতে কাউকে টাকা দিচ্ছেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের এমন একটি লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, নিজ কার্যালয়ে বসে মানিব্যাগ থেকে টাকা বের করে কাউকে মদ কিনতে বলছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয়ে বসে অন্য কারো সঙ্গে কেরুসহ বিভিন্ন মাদকের বিষয়ে আলোচনা করছেন। একপর্যায়ে নিজের মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে মদ কিনতে সেই ব্যক্তির হাতে দিতে দেখা যায়।
এ বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তিনিও ফোন ধরেননি।
বিআরএসটি/এসএস

Related posts

ইউরোপকে আরও কঠোর হতে হবে : ইইউ প্রধান

News Desk

শ্যামনগরে রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত-১

News Desk

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশু শিক্ষার্থী নিহত

News Desk

তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

News Desk

তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

News Desk

যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়ন করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

News Desk
Translate »