BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

হাঁস চুরির সাজা নামাজ!

বিআরএস টাইমস ডেস্ক : রাজহাঁস চুরি করতে গিয়ে ধরা স্থানীয়দের হাতে পড়লেন যুবক। তাকে মারধর না করে এক অভিনব কায়দায় সাজা দিলো এলাকাবাসী। হাঁস চুরির দায়ে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়তে বলা হয় এবং নামাজ শেষে মুক্তি মিলে ওই যুবকের।
ঘটনাটি ঘটেছে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের আরিন্দা বাড়ির মো. এমরান হোসেন রাকিবের দু’টি রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হন মো. নাজিম নামে এক যুবক। সে পৌরসভার পাকার মাথা এলাকার বুলু হাওলাদার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। ধরা পড়ে আর কখনো এ ধরনের কর্মকাণ্ড করবেন না বলে অঙ্গীকার করে নাজিম। পরে তাকে স্থানীয়রা শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ ধার্য করেন এবং নামাজ শেষে তওবা করিয়ে তার স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
হাঁস মালিক এমরান হোসেন রাকিব বলেন, রাজহাঁস দু’টি আমার এবং পরিবারের অনেক শখের। হাঁসের ঘর থেকে সু-কৌশলে হাঁস দু’টি চুরি করে নিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি হাঁস দু’টি আমার। চুরির দায়ে তাকে মারধর না করে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেয়া হয়েছে।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, ঘটনাটি থানায় কেউ জানায়নি। তবে রাতে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমাদের চারটি ফোর্স কাজ করছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
বিআরএসটি/এসএস

Related posts

মঙ্গলবার মন্ত্রিসভার শপথ : আইন উপদেষ্টা

News Desk

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

News Desk

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

brs@admin

সারজিসের বিরুদ্ধে গাজীপুরে বিএনপি নেতার মামলা

News Desk

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

News Desk

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

brs@admin
Translate »