BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

খাটের নিচে মিলল জেলে পুনর্বাসনের চাল

বিআরএস টাইমস ডেস্ক : ভোলার লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ৩৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকার জসিম সর্দারের বসতঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। চাল উদ্ধারের কথা শুনে ঘর মালিক জসিম সর্দার পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত এসব চাল উপজেলা মৎস্য অফিসের জিম্মায় রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলেদের খাদ্য সহায়তার ৩০ কেজি ওজনের ২৪ বস্তা এবং ৫০ কেজি ওজনের ৯ বস্তা মোট ১১৭০ কেজি চাল উদ্ধার করা হয়। চালগুলো মূলত অবৈধভাবে মজুদ করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে। জেলেদের চাল বিক্রি বা মজুদ করার সুযোগ নেই এবং কারো কাছে এত চাল থাকার কথা নয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয় : ফখরুল

News Desk

ইসরাইলি হামলায় নিহত হননি ইসমাইল কানি, হাজির তেহরানের বিজয় উৎসবে

brs@admin

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস

brs@admin

‘সেনাসদর নির্বাচনী পর্ষদ’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

News Desk

বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা

News Desk
Translate »