BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

ভোলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

ভোলা প্রতিনিধি : ভোলায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছেন। সোমবার দুপুরে জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম সজীব, সে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড পদ্মা মনসা গুচ্ছ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে পিকআপটি বোরহানউদ্দিন থেকে লালমোহনের উদ্দেশ্যে রওনা করে টবগি ইউনিয়নের বটতলা এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সাইড দিতে গেলে পিকআপ থেকে পড়ে গিয়ে পিকআপেরই চাকায় পিষ্ট হয় হেলপার সজিব এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপসহ নিহতের মরদেহ বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিআরএসটি/এসএস

Related posts

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন

News Desk

প্রথমবারের মতো অনুমোদন পেলো শিশুদের ম্যালেরিয়ার ওষুধ

brs@admin

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ২৬

brs@admin

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্তে অটল অস্ট্রেলিয়া

News Desk

অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান

brs@admin

বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে: ফিন্যান্সিয়াল টাইমসকে তারেক রহমান

brs@admin
Translate »