BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেন।
ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট, পরে পরে আপিল বিভাগে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে নির্বাচন করার সুযোগ পেয়েছিলেন আসলাম চৌধুরী।
কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
বিআরএসটি/এসএস

Related posts

পিআর চেয়ে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে: জাহিদ হোসেন

News Desk

মা হলেন কিয়ারা, পুত্র নাকি কন্যা এলো সিদ্ধার্থের ঘরে?

News Desk

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

News Desk

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

News Desk

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বড়’ হামলা

News Desk

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

News Desk
Translate »