27.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

৪৮ দলের বিশ্বকাপে এবার ‘রাউন্ড অব ৩২’, কবে কখন ম্যাচ

বিশ্বকাপের দামামা বেজেছিল অনেক আগেই। সেই উত্তাপে কেঁপেছিল ফুটবলপ্রেমীদের হৃদয়, রঙে রঙিন হয়েছিল শহর থেকে গ্রাম। দেখতে দেখতে শেষ হয়ে গেছে প্রথম পর্বের লড়াই। কারও স্বপ্ন থেমে গেছে গ্রুপ পর্বেই, আবার কেউ বুকভরা আশা নিয়ে পা রেখেছে নতুন যুদ্ধে।

ফলে গ্রুপ পর্বের পালা শেষ করে বিশ্বমঞ্চ এখন প্রবেশ করছে সম্পূর্ণ নতুন এক নকআউট পর্বে, যার নাম ‘রাউন্ড অব ৩২’ বা শেষ বত্রিশের লড়াই।

১০৪ ম্যাচের মহারণে শেষ হয়েছে প্রথম ৭২টি অধ্যায়। এবার ভুলের আর কোনো সুযোগ নেই। এখন থেকে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই, প্রতিটি বাঁশিই লিখবে নতুন ইতিহাস, কিংবা ভেঙে দেবে কোটি সমর্থকের হৃদয়। নকআউট পর্বের রোমাঞ্চে বিশ্বকাপের আসল যুদ্ধ শুরু হচ্ছে।

আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে মাঠের এই নতুন মহারণ।

নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল সরাসরি জায়গা করে নিয়েছে এই পর্বে। তাদের সঙ্গে যোগ দিয়েছে গ্রুপ পর্বের সেরা আটটি ‘তৃতীয় স্থান’ অধিকারী দল।

প্রথাগত পরাশক্তিদের পাশাপাশি কঙ্গো প্রজাতন্ত্রের মতো দলগুলোর ঐতিহাসিক চমক এই রাউন্ডকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

প্রথম ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক কানাডা। প্রতিপক্ষ হিসেবে থাকবে দক্ষিণ আফ্রিকা। এরপর প্রতিদিনই রয়েছে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও তুমুল উত্তেজনায় ভরপুর একেকটি ম্যাচ।

রাউন্ড অব ৩২-এর সময়সূচি ও সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

২৮/৬/২০২৬

কানাডা-দক্ষিণ আফ্রিকা (দিবাগত রাত ১টা)

২৯/৬/২০২৬

ব্রাজিল-জাপান (রাত ১১টা)

জার্মানি-প্যারাগুয়ে (দিবাগত রাত ২টা ৩০ মিনিট)

৩০/৬/২০২৬

নেদারল্যান্ডস-মরক্কো (সকাল ৭টা)

আইভোরিকোস্ট-নরওয়ে (রাত ১১টা)

ফ্রান্স-সুইডেন (দিবাগত রাত ৩টা)

১/৭/২০২৬

মেক্সিকো-ইকুয়েডর (সকাল ৭টা)

ইংল্যান্ড-ডিআর কঙ্গো (রাত ১০টা)

বেলজিয়াম-সেনেগাল (দিবাগত রাত ২টা)

২/৭/২০২৬

যুক্তরাষ্ট্র-বসনিয়া অ্যান্ড হারজেবগোভিনা (ভোর ৬টা)

স্পেন- অস্ট্রিয়া (দিবাগত রাত ১টা)

৩/৭/২০২৬

পর্তুগাল-ক্রোয়েশিয়া (ভোর ৫টা)

সুইজারল্যান্ড-আলজেরিয়া (সকাল ৯টা)

অস্ট্রেলিয়া-মিশর (দিবাগত রাত ১২টা)

৪/৭/২০২৬

আর্জেন্টিনা-কেপ ভার্দে (দিবাগত রাত ৪টা)

কলম্বিয়া-ঘানা (সকাল ৭টা ৩০ মিনিট)

উল্লেখ্য, রাউন্ড অব ৩২ শেষে বিজয়ী ১৬ দল জায়গা করে নেবে শেষ ষোলোতে। এরপর প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার লড়াই, যেখানে একটি হারই শেষ করে দেবে বিশ্বকাপ শিরোপার স্বপ্ন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

News Desk

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে আমেরিকাকে জড়িয়ে বড় জুয়া খেলছেন ট্রাম্প

brs@admin

নিজেদের খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি : জামায়াত আমির

News Desk

হাসিনা ও আওয়ামী লীগই ভারতের বন্ধু : দুদু

News Desk

রিমান্ড শেষে কারাগারে তৌহিদ আফ্রিদি

News Desk

বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ, যুগান্তরের সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ

News Desk
Translate »